মাদারীপুরের কানুরগাঁওয়ে শরিয়াতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৭অক্টোবর মঙ্গলবার সকাল ১০ঘটিকায় অত্র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, শিক্ষানুরাগী মানবতার ফেরিওয়ালা, উন্নয়নের মানুষিকতায় উজ্জিবীত আলহাজ্ব মোহাম্মদ বাবুল আকন।
অত্র মাদ্রাসার সভাপতি আলী আজগর ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী নুরুল ইসলাম, এমদাদ শিকদার, রকমান সিকদার, মুফতি মুকাদ্দাসুর রহমান, হানিফ চৌকিদার, সজল চৌকিদার, সাইফুল চৌকিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার ফলে এলাকার অসহায় এতিম শিশুরা দ্বীনি শিক্ষার পাশাপাশি থাকা-খাওয়ার সুব্যবস্থা পাবে। এটি এলাকায় ইসলামী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য নতুন ভবনের কাজ স্থানীয় জনসাধারণের অর্থিক অনুদানে কাজটি প্রাথমিক ভাবে শুরু করা হয়েছে, এই মহৎ কাজে আল্লাহর ঘর এতিমের ঘরে যদি কোন ধর্মপ্রান মুসুল্লিরা ভাইয়েরা সরিক হতে চান তবে সেই দান মাদ্রাসা উন্নয়ন কর্তৃপক্ষ তা সম্মানের সহিত গ্রহন করিবে।