নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম তাকে স্বাগত জানান। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ এবং পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, সেবাদান পদ্ধতি ও বিভিন্ন কর্মসূচির বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রমের অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়েছে।