Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ১১:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৬ , ১১:১৯ অপরাহ্ণ

গ্লোব শপিং সেন্টারের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মার্কেটের ব্যবসায়ীদের মানববন্ধন

লেখকঃ শাহজালাল (রাসেল)

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার প্রাঙ্গণে বিকেলে এ মানববন্ধন করেন

মার্কেটের ব্যবসায়ী বৃন্দ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১/ বহিরাগতদের অনুপ্রবেশ ও হারুনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে মার্কেটের পরিবেশ সুরক্ষিত করা।

২/ ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা।

৩/ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী মো. ইকবাল হোসেন, আমিনুল ইসলাম লিংকন ও মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, অনেক কষ্টে উপার্জিত অর্থ বিনিয়োগ করে তাঁরা দোকান পরিচালনা করছেন। এসব দোকানই তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। কিন্তু বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে মার্কেট দখলের চেষ্টার অভিযোগ তাঁদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তাঁরা আরও বলেন, ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়—এমন কোনো পরিস্থিতি তাঁরা আর মেনে নিতে চান না। মার্কেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অবৈধ দোকান ক্রয়, জবরদখল ও ব্যবসায়ীদের হয়রানির বন্ধের আহবান জানান এবং “আইন অমান্যকারী, জালিয়াতি চক্র ও ভূমিখেকো অবৈধ দখলদারদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ক্ষতিগ্রস্থ ভূমি মালিক, বৈধ দোকান মালিক ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. ফরিদ মুন্সি, মো. কামাল হোসেন, মো. সারোয়ার নাদিম, মো. মিরু আলম, শাহাবুদ্দিন, মো. ইউসুফ, সাকিল, জিয়াসহ ভূমিমালিক, দোকানমালিক ও গ্লোব শপিং সেন্টারের সাধারণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে অভিযুক্ত হারুনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ভাগিনা ফোন রিসিভ করেন। হারুনের যোগাযোগ নম্বর জানতে চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। ফলে এ বিষয়ে হারুনের বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন