Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৭:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগ, নীরব প্রশাসন

লেখকঃ গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জে বলগেট দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একদল বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার ও ফুলমিয়ার বাজার-সংলগ্ন নদী এলাকা থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বলগেট ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় নদী থেকে বালু উত্তোলনের এ কার্যক্রম চলতে দেখা যায়। এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ, নদীতীরের স্থায়িত্ব ও আশপাশের এলাকার মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

স্থানীয়দের দাবি, নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে বালু উত্তোলনের অনুমোদন রয়েছে কি না, কারা এর সঙ্গে জড়িত এবং কী পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে, তা সরেজমিনে তদন্ত করা হক।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

প্রিন্ট করুন