Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৬ , ৫:১৩ অপরাহ্ণ

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :

পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় খান প্যালেস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আকন কুদ্দুসুর রহমান এবং পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক উপজেলা বিএনপির সভাপতি, স্নেহাংশু সরকার কুট্টি।

সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান।

মতবিনিময় সভায় কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের পর্যটনশিল্পের সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটকদের যাতায়াতব্যবস্থা সহজ করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের বিকাশে উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক যোগাযোগের উন্নয়ন, রেলপথ ও রেলস্টেশন স্থাপন এবং বিমানবন্দর নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বক্তারা আরও বলেন, পর্যটনশিল্পের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে কুয়াকাটা দেশের অন্যতম আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সভায় পটুয়াখালী, কলাপাড়া ও কুয়াকাটার সাংবাদিকরা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন