Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২১, ২০২৬ , ৭:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২১, ২০২৬ , ৫:১৫ অপরাহ্ণ

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা

লেখকঃ স্পোর্টস ডেস্ক :

একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন সাদিয়া জাহান প্রভা। মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করে অসংখ্য নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। দীর্ঘ পথচলায় দেখেছেন অনেক উত্থান-পতন। সব ঝড় পেরিয়ে এখন নিজের মতো করে ভালো থাকতে শিখেছেন এ অভিনেত্রী। নিয়মিত নাটকের পাশাপাশি কাজ করছেন ওটিটি ও সরকারি অনুদানের সিনেমা।

অভিনেত্রী জানিয়েছেন, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসাবে কাজ করছেন এবং এটিই বর্তমানে তার প্রধান ব্যস্ততা। অভিনয়কে আপাতত এখন প্রধান পেশা হিসাবে না দেখে ‘সেকেন্ড অপশন’ বা দ্বিতীয় পছন্দ হিসাবে নিচ্ছেন। অভিনয়ে ফেরা বা নিয়মিত হওয়া নিয়ে তার কোনো তাড়াহুড়া নেই; কেবল ভালো গল্প, আলাদা ধরনের চরিত্র কিংবা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললেই তিনি কাজ বেছে নেন। তবে এরইমধ্যে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরমধ্যে একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।’

এছাড়া সম্প্রতি ওটিটিতে প্রচারিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নাটক ‘লুক আ লাইক’ নামে একটি নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন প্রভা। এছাড়া আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নামে একটি নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তেও তিনি অভিনয় করছেন।

এদিকে প্রভার জীবনে ঝড় কম বয়ে যায়নি। ক্যারিয়ারের দারুণ ব্যস্ত সময়ে ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তখন এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে। একের পর এক টকশোতে দেখা যেত তাদের। ঠিক সে সময় প্রভার সাবেক প্রেমিক তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনার জেরে ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় প্রভার।

এরপর তীব্র সামাজিক ও মানসিক আঘাতের মধ্যদিয়ে যান প্রভা। বেশ কিছুদিন অভিনয় ও গণমাধ্যম থেকে পুরোপুরি দূরে ছিলেন। বছর দুয়েক পর ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সংসারও ভেঙে যায়। আবারও তার কাজের চাকা থমকে যায়। চলে যান বিরতিতে। তবে সব ধাক্কা সামলে আবার ক্যামেরার সামনে ফেরেন প্রভা। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে নিজের জায়গা শক্ত করেন। ক্যারিয়ারে বহুবার অনলাইনে ভুয়া খবর, হয়রানি ও অপপ্রচারের শিকার হয়েছেন প্রভা। ২০২৩ সালে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানান। একসময় গণমাধ্যম এড়িয়ে চলা এই অভিনেত্রী এখন সাবলীলভাবে কথা বলেন। বুলিংয়ের ভয়ে আগে ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখতেন। এখন সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসেছেন। অন্যায়ের প্রতিবাদ করেন, ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও ও গল্পও শেয়ার করেন।

 

প্রিন্ট করুন