Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২১, ২০২৬ , ৭:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২১, ২০২৬ , ৫:০৪ অপরাহ্ণ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাবেন যারা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।

উদযাপনসংক্রান্ত বিশেষ পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত। ২৫ অক্টোবর (রোববার) থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

 

প্রিন্ট করুন