মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেয়।
এ সময় প্রতিনিধি দলের প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ বাবুল আকন জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছাপত্র ও আর্থিক অনুদান সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
অনুদান প্রদানকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এপিএস মন্টু সরদারের ছেলে রুবেল আহমেদ, সেকান্দর সিকদার, মিজানুর রহমান টুটু, সুমন মেম্বার, জিয়া পেদা, জাফর খান, মাসুম খান, ইউনুস সরদার, বাপ্পি সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।