Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২১, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২১, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ

লোহাগড়া পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান

লেখকঃ কাজী ইমরান লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।

রবিবার (১৮ অক্টোবর) অষ্টমীর রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি মন্ডপের সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন এবং আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সুশান্ত কুমার মজুমদার, লোহাগড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খান, লোহাগড়া উপজেলা আইসিটি কর্মকর্তা মো: ইমরান হোসেন, লোহাগড়া উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মো: আলী আকবর, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক চিন্ময় মজুমদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অরূপ কুমার চক্রবর্তী, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিন রাজু আহমেদ বাপ্পী, লোহাগড়া পুজা ফ্রন্টের কোষাধ্যক্ষ প্রবীর রায় প্রমুখ

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান পর্যায়ক্রমে দিঘলিয়া গিরিবালা পুজা মন্দির, দিঘলিয়া রাধা গোবিন্দ মন্দির, চর দিঘলিয়া উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চর দিঘলিয়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, মল্লিকপুর কালি মন্দির, ইতনা ব্যানার্জি বাড়ি মন্দির, ইতনা গাঙ্গুলি বাড়ি মন্দির, লোহাগড়া জিউর মন্দির, লোহাগড়া কলেজপাড়া স্বার্বজনীন মন্দির, ছাতরা দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন