Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২০, ২০২৬ , ৯:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৬ , ৭:৩৯ অপরাহ্ণ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ডা. এজেডএম জাহিদ হোসেন

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনাজপুরের ঐতিহ্যবাহী রায়সাহেববাড়ী মন্দির ও রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল ও হাসানুজ্জামান উজ্জ্বল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা, রায়সাহেববাড়ী মন্দিরের সভাপতি সুশীল চন্দ্র দাস এবং লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস (মনোজ)সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে মন্ত্রী মন্দির ও আশ্রমের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্দির ও আশ্রমের সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়।

প্রিন্ট করুন