Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২০, ২০২৬ , ৩:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৬ , ১:৩৮ অপরাহ্ণ

মাদারীপুরে মুক্তিযুদ্ধের প্রজন্মের রাজনীতিতে নতুন গতি: ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে সোহাগ-বাচ্চু, যুগ্ম আহ্বায়ক রুপম

লেখকঃ রুবেল আহমেদ, মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মাদারীপুর জেলা শাখার ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সোহাগ এবং সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ নেসার উদ্দিন আহমেদ বাচ্চু মিয়া এবং যুগ্ন আহ্বায়ক হিসেবে কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান আজাদ এর বড় পুত্র মোস্তাফিজুর রহমান রূপম। নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে জেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে. এম. আই. মন্টির স্বাক্ষরে মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি সুদৃঢ় করা এবং নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত সাকিবুর রহমান।

সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন নেতৃত্বের সামনে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সমন্বয়, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার চ্যালেঞ্জ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আহ্বায়ক কাজী সোহাগ ও সদস্যসচিব মোহাম্মদ নেসার উদ্দিন আহমেদ বাচ্চু মিয়ার, হিসেবে নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা পারস্পরিক সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাদারীপুর জেলায় সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।

নবগঠিত ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদনকে কেন্দ্র করে সংগঠনটির জেলা পর্যায়ের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নাম ও পদবির তালিকা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যের ভিত্তিতে পৃথকভাবে প্রকাশ করা যেতে পারে।

প্রিন্ট করুন