Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬ , ৩:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৬ , ১:৪৬ অপরাহ্ণ

মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক

লেখকঃ রুবেল আহমেদ, মাদারীপুর প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক জনাব খোন্দকার মাশুকুর রহমান মাশুক। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং গরিব ও অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) তিনি কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আর্থিক সহায়তা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

এ সময় তাঁর এ উদ্যোগকে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হয়।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং অসহায় মানুষের মাঝে সহায়তা বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

প্রিন্ট করুন