ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।শনিবার তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, দেশ সবার। আমরা চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার আনন্দের উৎসব।ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পূজামন্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রতী রক্ষায় পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, সাবেক পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক বাবুল আক্তার, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা জাসাসের আহ্বায়ক প্রবীর কুমার বিশ্বাস,পৌর বিএনপি নেতা ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এশফাকুর রহমান শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।