Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬ , ৬:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২৬ , ৪:২৭ অপরাহ্ণ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে এক যুবক গ্রেপ্তার

লেখকঃ সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সন্দেহ জনক এক আসামী অপূর্বকে

গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

​আজ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, সাংবাদিক আলিফকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আসামীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের তেলনজিয়া বাজারে আইপিটিভি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই দেশজুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামি গ্রেপ্তারের সংবাদে স্বস্তি প্রকাশের করে পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টারমাইন্ডসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেত্রকোণার সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণ।

প্রিন্ট করুন