Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬ , ৩:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২৬ , ১:৫৪ অপরাহ্ণ

নাটোরে মৌচাকের কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে ‘মৌচাক মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারিজ’-এর কারখানায় অভিযান চালিয়ে ২লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন পাউরুটি, চানাচুর ও তিলসহ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এ ছাড়া কারখানার পাশে গরুর খামার থাকায় উৎপাদনস্থলের পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

নিরাপদ খাদ্য আদালত-১-এর সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলী জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আরিফকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের কারদন্ড দেওয়া হয়। তাৎক্ষণিক তাকে আটক করে নিয়ে আসা হয়। জরিমানা পরিশোধের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।

প্রিন্ট করুন