জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ভোটের আগে বলেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা জানেন শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে—সেই প্রতিশ্রুতি আজকে বিএনপি পালন করছে ।
আমরা এই শিক্ষা খাতকে তারেক রহমানের সরকার সবচেয়ে গুরুত্ব দিয়েছে.
এবং একটা দেশ, একটা জাতি যদি পৃথিবীর মানচিত্রের উপরে উন্নতিশীল জাতি হিসেবে পরিণত হয়, এইজন্য দরকার শিক্ষা.
আর এইজন্য তারেক রহমান গত বাজেটে এই শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে।
তিনি আজ শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নং মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একডেমিক ভবনের ১ কৌটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে ২য় ও ৩য় তলার ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম,প্রধান শিক্ষক আফসার আলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।