Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬ , ৮:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৭, ২০২৬ , ৬:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে মাধব দত্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “সীমান্তবর্তী জেলাগুলোতে মানব পাচারের প্রবণতা রোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে জোরালো সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। পাচারের শিকার সারভাইভারদের সঠিক পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম কার্যকর করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নই পারে মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলতে।”

সভায় অংশগ্রণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ, এবং এনআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার ও সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যকার পারস্পরিক সংযোগের উপকারিতা তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব টেকসই পরিকল্পনা ও চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

প্রিন্ট করুন