নাটোর সদর উপজেলার ৫নং বড়হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালমনিপুর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ৫নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাতাব আলী বিশ্বাস।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে লালমনিপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেলোয়ার হোসেন দেলবরের সভাপতিত্বে এবং মো. আবু সামা মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৫নং বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাতাব আলী বিশ্বাস।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর সদর থানা যুবদলের সাবেক সভাপতি মো. মমতাজ উদ্দিন প্রাং। এ ছাড়া বক্তব্য দেন বড়হরিশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রশিদ চঞ্চল, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মো. জুয়েল রানা এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।