Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৫:৫৫ অপরাহ্ণ

বিরোধীদল কোন রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার

লেখকঃ এস এম তানবীর, মাদারীপুর

বিরোধীদল কোন রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, আমার মনে হয় এটা দল না এটা একটি সমিতি, এই সমিতির কিছু লোক আছে তারা সব সময় অপ-তৎপরতায় লিপ্ত থাকে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি উপজেলার ২২ টি পূজা মণ্ডপে ত্রাণ কার্য চাল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা করেন।

এসময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

প্রিন্ট করুন