Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৪:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২৬ , ২:৫১ অপরাহ্ণ

দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগে সড়ক সংস্কারে এলাকাবাসী

লেখকঃ ডোমার উপজেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে সংস্কারকাজ শুরু করেছেন এলাকাবাসী। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং মো. রাশেদুজ্জামান মিন্টুর আর্থিক সহযোগিতায় শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যাদুর বাঁধ এলাকা থেকে এ কাজ শুরু হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। এর আগে সড়কটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশ হলেও সরকারি পর্যায়ে দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় নিজেদের উদ্যোগেই সংস্কারকাজ শুরু করেন তারা।

সড়কটি প্রয়াত বজলার রহমান বজু মেম্বারের কবরস্থানসংলগ্ন পাকা রাস্তা থেকে শুরু হয়ে আব্দুল মালেকের বাড়ি, মকবুলার রহমানের বাড়ি, যাদুর বাঁধ হয়ে দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। পর্যায়ক্রমে পুরো সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি সংস্কার হলে এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ হবে। এ উদ্যোগকে তারা সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

প্রিন্ট করুন