Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৯:৫৯ পূর্বাহ্ণ

শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লেখকঃ মোঃখান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম মৃধা (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবচর সদর রোডের ফার্নিচার পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম মৃধা বাঁশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তিনি ফার্নিচার পট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, “আমরা সংবাদ পেয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়েছি। আমরা একজন নিবেদিত কর্মীকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

প্রিন্ট করুন