ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে দশ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট ।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার (১৫ অক্টোবর) বিকালে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করেন। এসময় মেঘনার বাসনভাঙ্গা চরে দক্ষিণ পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় অবস্থায় ১০ জেলে ও দুটি মাছ ধরার ট্রলার আটক করে মৎস্য প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট ও তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বনি আমিন আটককৃতদেরকে প্রত্যেককে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। সাঁজাপ্রাপ্তরা হলেন, মোঃ রাকিব (২৭), আলাউদ্দিন (৪৯), রাব্বি (২০ ), মোঃ সুমন (৩২), মোঃ ইব্রাহিম (২৫)মনির (২৬), রুবেল (৪০), নিরব (২৯), যোবায়ের (২৭) ও মোঃ রাকিব (২৫)। আটক প্রত্যেক জেলে বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, মেঘনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২দিনে যে কেউ সরকারি আইন লঙ্গন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।