Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ১০:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৮:২৪ অপরাহ্ণ

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা

লেখকঃ ​এ,এস,মামুন গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

দীর্ঘ শিক্ষা জীবনের কর্মযজ্ঞ শেষে অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার। অবসরজনিত কারণে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুদাস গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম নুরুল আলম মৃধা।

​অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি কমল কান্তি সরকার এবং সাবেক সভাপতি কুতুব উদ্দিন।

​এছাড়াও সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমসির সহ-সভাপতি মহসিন ঘরামী, সাবেক প্রধান শিক্ষক বিএম ইউনুস আলী, প্রাণতোষ কুমার দাস, সেনোয়ারা খানম, প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস, হুসনে আরা, সালেহা আক্তার, আসমা নাহার, কামরুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ.এম জাকির হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম টিটু, বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক রাশিদা পারভিন লুনা, নমিতা রানী দে, সুব্রত কুমার পাল, ফাতিমা আক্তার কেয়া, লুৎফুন নাহার লাকি ও দিলীপ রুদ্রসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

​বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক নুরুন নাহারের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান, নিষ্ঠা ও আদর্শের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

প্রিন্ট করুন