শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তবর্তী উপজেলা কলারোয়া এবং সাতক্ষীরা সদর এ মোতায়েন হয়ে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরনে মোতায়েন হয়েছে । সাতক্ষীরা ব্যাটালিয়নের এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের নিকটবর্তী ০৮ কিলোমিটার এর মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের সংলগ্ন ০৩ কিলোমিটার এর মধ্যে ০৯টিসহ সর্বমোট ৩৮টি পূজামন্ডপ বিদ্যমান রয়েছে।
বিদ্যমান পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন হতে ১৫ প্লাটুন (৩০০ জন) বিজিবি সদস্য মোতায়েন হয়ে নিরাপত্তা প্রদান নিশ্চিত করছে। উল্লেখ্য, একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন দূর্গাপূজা চলাকালীন সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশ নিশ্চিতকল্পে সক্রিয় ভূমিকা পালন করবে।
অদ্য ১৫ অক্টোবর ২০২৬ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সীমান্ত সংলগ্ন পূজামন্ডপসমূহ এবং উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব ব্যাটালিয়ন সদরের দায়িত্বাধীন এলাকার মধ্যে বিদ্যমান পূজামন্ডপসমূহ পরিদর্শন করে মোতায়েনকৃত প্লাটুন সমূহকে দায়িত্বপালনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়ন এর আওতাধীন এলাকার ২২২টি পূজামন্ডপে প্রায় ২,০০০ (দুই হাজার) বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবে।
আজকালের কন্ঠ/আর এস