Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৯:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৭:০৭ অপরাহ্ণ

পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

লেখকঃ মো: নাজমুল হোসেন , পিরোজপুর জেলা প্রতিনিধি :

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সার্কিট হাউস থেকে র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধী নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ করতে হবে এবং তাদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাপনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি তাদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।”আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন