Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৬:৫৩ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন

লেখকঃ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে আয়োজিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রকল্পের আওতায় উপজেলায় ১০ ধরনের প্রান্তিক পেশার ৩০ জন পেশাজীবী প্রথম ব্যাচে প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের আধুনিক পদ্ধতি এবং ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ভাতার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন টাকা অনুদান দেওয়া হবে।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের চেক ও প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রিন্ট করুন