Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৮:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৬:৪২ অপরাহ্ণ

শীঘ্রই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে নাটোরে :পানি সম্পদ প্রতিমন্ত্রী

লেখকঃ নাটোর প্রতিনিধি :

পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ বলেছেন,শীঘ্রই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন হলে বড়াল নদী, নারদ নদ সকল নদ-নদীই প্রাণ ফিরে পাবে।বৃহস্পতিবার বিকেলে নাটোরের নারদ নদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, নাটোরের নারদ নদের দুই পাশ প্রায় ২০ কিলোমিটার ওয়াক-ওয়ে তৈরী করা হবে। দুইপাশে বসার ব্যবস্থাও থাকবে। এটি বাস্তবায়ন হলে পর্য টক আকর্ষন করবে নাটোর।

প্রতিমন্ত্রীর নারদ নদ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহাপরিচালক মো: রুহুল আমিন, রাজশাহী অতিরিক্ত প্রধান প্রকৌশলী, উত্তর-পশ্চিমাঞ্চল ড. মো: আবুল হোসেন, রাজশাহী পানি উন্নয়ন সার্কেল, রাজশাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মেহেদী হাসান , অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর পানি উন্নয়ন বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: রিফাত করিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম,বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আততাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুসার, বিসিবি কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, জে যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন