নড়াইলের লোহাগড়া উপজেলায় অ’গ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়া অসহায় পরিবারকে ঢেউটিন ও শুকনো খাবার প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু’র্যো’গ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ঢেউটিন ও শুকনো খাবার সামগ্রী ক্ষ’তি’গ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, সম্প্রতি অ’গ্নি’কাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বসতঘর সম্পূর্ণ ভ’স্মী’ভূত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও এবং মানবিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় ইউএনও এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, “অ’গ্নিকাণ্ডে ক্ষ’তি’গ্রস্ত পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করা হলো। পরবর্তীতে তাদের পুনর্বাসনে আরও সহায়তা করা হবে।”
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষ’তি’গ্রস্ত পরিবারটি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।।