গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানাযায়,কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে রাস্তার উভয় পাশে অবৈধ ভাবে ফুটপাত দখল করে রাখা স্থাপনা ভেঙে দেওয়া হয়, নতুন বাজারের রাস্তার পাশের অবৈধ স্থাপনা এবং দোকান পাট উচ্ছেদ করা হয়।ঢাকা টাঙ্গাইল রোড কোনাবাড়ী বাজারের রাস্তায় আশেপাশের জনগনের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করা হয় ফুটপাত।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, কোনাবাড়ী অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
নাজরাতুন নাইম সহ অন্যান্য কর্মকর্তাগন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,সিনিয়ার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন,কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম,১২ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি, কামরুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ।