রাখিব চারপাশ পরিষ্কার,করিব ডেঙ্গু প্রতিকার এই স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে সরকারি গৌরনদী কলেজ রোভার স্কাউটের আয়োজনে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বুধবার সরকারি গৌরনদী কলেজ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভূঞ্জমালী। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার , সহকারী অধ্যাপক মো. মহসিন মোল্লা, সহকারী অধ্যাপক মো. ইমরান, মোঃ ইউনুস আলী, প্রভাষক মোছা. মুরশিদা খানম, মমতাজ খানম, মিঠুন কুমার চক্রবর্তী, আব্দুর রহমান, মো. রাকিবুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম,সদস্য লিটন খান,এ,এস,মামুন, পলাশ তালুকদার, নাইমুল ইসলাম, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আল আমিন মোল্লা; সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম,সিনিয়র রোভার মেট (এসআরএম) মোঃ তাসিন ইসলাম প্রমূখ।এই বিশেষ আয়োজনের আর্থিক ব্যবস্থাপনায় যার অবদান তিনি হংকং প্রবাসী লায়ন দিদার সরদার প্রতিষ্ঠাতা সভাপতি হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।