Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬ , ৯:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৪, ২০২৬ , ৬:৪৯ অপরাহ্ণ

বাশগাড়িতে জনসাধারণের অর্থায়নে মাটির রাস্তা সংস্কার, পাশে আলহাজ্ব বাবুল আকন

লেখকঃ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের বাশগাড়ি ইউনিয়নের নতুনচর কানুরগাও গ্রামে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি মাটির রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন স্থানীয় জনসাধারণ। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় স্থানীয়দের নিজস্ব অর্থায়নে এ সংস্কারকাজটি শুরু করেন।

এ সময় স্থানীয় জনগণের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তা সংস্কারের কাজে আর্থিক সহযোগিতা করেন বাশগাড়ি ইউনিয়ন এর কৃতি সন্তান, শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব আলহাজ বাবুল আকন।

স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সংস্কারকাজ শুরুর সময় উপস্থিত ছিলেন স্থানীয় সদস্য সুমন মেম্বার, জাফর, নিয়ামত সিকদার, রেজাব দপ্তরিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলহাজ বাবুল আকন বলেন বাশগাড়ি ইউনিয়ন এর উন্নয়নে অসাধারণ শহীদ সর্বদা ছিলাম আছি এবং থাকবো জনগণের উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় রাস্তাটি সংস্কার সম্পন্ন হলে এলাকাবাসীর দৈনন্দিন চলাচলে দুর্ভোগ, কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা এবং কৃষকদের পন্য আনায়নে আরও সহজলভ্য হবে।

প্রিন্ট করুন