Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬ , ৫:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৩, ২০২৬ , ৩:২১ অপরাহ্ণ

মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতা মূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মুরাদনগর উপজেলা প্রশাসনে আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার কার্যালয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মহড়া অনুষ্ঠিত হয় এবং কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. সারোয়ার রাব্বী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম তালুকদার, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুবদলের সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল খান পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, যুবদল নেতা মাসুম মুন্সী, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাবের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন