Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৩, ২০২৬ , ২:৫৭ অপরাহ্ণ

নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্নরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। পরে সেখানে স্কুল চত্ত্বরে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ. কে. এম শাহা আলম মোল্লা, নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারি পরিচালক আক্তার হামিদ খান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ ফায়ার সার্ভিসের কর্মিরা ও শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে। সচেতনতা ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো সম্ভব।

প্রিন্ট করুন