Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১২, ২০২৬ , ২:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১২, ২০২৬ , ১২:৫০ অপরাহ্ণ

রাণীনগরে জমি-জমাকে কেন্দ্র করে ছেলের ধারালো ছুরিকাঘাতে গুরুতর জখম বাবা-চাচা

লেখকঃ মোঃ রায়হানুল হক , রাণীনগর উপজেলা প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে জমি লিখে নিতে না পারায় বাবা ও চাচাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে শাহিন আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চকাদিন এলাকায় এ ঘটনা ঘটে।‎আহতরা হলেন- চকাদিন এলাকার শহিদুল ইসলাম (৫০) ও তার ভাই সুজন (৩৫)। অভিযুক্ত যুবক শাহিন আহমেদ (২৮) আহত শহিদুল ইসলামের ছেলে।
‎
‎জানা গেছে, শাহিন আহমেদ জমিজমা লিখে নেওয়াকে কেন্দ্র কথাকাটাকাটির একপর্যায়ে তিনি তার বাবা শহিদুল ইসলাম ও চাচা সুজনকে ছুরিকাঘাতে করেন। আহতদের উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

এলাকাবাসী জানান, জমি-জমাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে দুইবার সালিশ বৈঠকও বসেছিল। কিন্তু তাতে কোন সূরাহ না হওয়ায় ঘটনার দিন বাবা ছেলে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক শাহিন ক্ষিপ্ত হয়ে তার বাবার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এসময় তার চাচা সুজন ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। ধারালো ছুরির আঘাতে দু’জনই গুরুতর জখম হলে স্বজনরা তাদেরকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, বিষয়টি আমরা শুনেছি এটি তাদের জমি-জমা ও পারিবারিক বিষয় নিয়ে ঘটনা। তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন