Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১১, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১১, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ

পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ৪২ দিন থেকে ৩ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হয়।

টিকাদান কার্যক্রম পরিচালনা করেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাঃ মোঃ ইসাহাক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনসাধারণ।

সিএইচসিপি মোঃ মতিউর রহমান জানান,পাহাড়পুর কমিউনিটি ক্লিনিক সপ্তাহে ছয় দিন খোলা থাকে।এলাকার মানুষ এখানে জ্বর, সর্দি,কাশি,পাতলা পায়খানা, আমাশয়সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে থাকেন। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হয়।

প্রিন্ট করুন