পিরোজপুরের কাউখালী উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান শাওন (৩০) নামে এক যুবককে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ) সন্ধ্যা ৭.৩৫ টায় এ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান শাওন উপজেলার ঝাপর্সি এলাকার খলিলুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মো.হোসেন আল মাহবুব এর তত্ত্বাবধানে ডিবির এসআই পলাশ বিশ্বাস ও এএসআই মোঃ আল মোশারেফ এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিয়ালকাঠী চৌরাস্তার মোসলেম আলী আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর -বরিশাল মহাসড়কের পাশে থেকে শুক্রবার ৭.৩৫ টার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্ত মেহেদী হাসান শাওনকে হাতেনাতে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো.হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যেকোনো অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান চলমান থাকবে।