Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৮, ২০২৬ , ১০:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৬ , ৭:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরার শাখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

লেখকঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেইলি ব্রিজ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি তো কি হয়েছে।

আমার দলতো রাষ্ট্রীয় ক্ষমতায়। আমি তো বিজয়ী। সাতক্ষীরার উন্নয়নে যে কাজই হোক না কেন আমাদের হাত দিয়েই হবে। দেশের উন্নয়নে কাজ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। জামায়াতের কাজ হলো সংসদে শুধু বক্তব্য দেয়া। জামায়াতের ভাইদের বলি আপনাদের আগে মানুষ শালিসে ডাকতো। এখন আর আপনাদের থাকেনা। জনগণ আপনাদের কে চিনে ফেলেছে আপনারা কি জিনিস।

এসময় তিনি আরো বলেন, আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। সম্প্রতি একটি দল জনগণের কাছে বাহবা পাওয়ার জন্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন এই ব্রিজের জন্য তারা নাকি বরাদ্দ এনেছেন। তারা মানুষকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখানো ছাড়া আর কোন কাজ নেই। আমি আজ সংস্কার কাজের উদ্বোধন করে যাচ্ছি এবং আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই বেইলি ব্রিজ ভেঙে খুব শীঘ্রই পাকা ব্রিজ নির্মাণ করব ইনশাল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন। তারই ধারাবাহিকতায় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর এলাকায় চলাচলের অনুপযোগি হয়ে পড়া বেইলি ব্রিজটি সম্পুন্ন সংস্কার করাসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে রাস্তা-ঘাট, স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন নির্মাণ ও সংস্কার এবং মসজিদ-মন্দির এর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দারস্থ হয়ে বারবার গিয়ে তালিকা দিয়ে কাজের টেন্ডার করিয়েছেন। তার এই অক্লান্ত পরিশ্রমে অবহেলিত সাতক্ষীরা আজ আলোকিত হতে চলেছে।

যার মধ্যে অনেক উন্নয়ন কর্মকান্ডের কাজ শুরু হয়েছে এবং কিছু কাজ টেন্ডারের পক্রিয়ায় আছে। শাখরা কোমরপুর ব্রিজটি সংস্কারে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলেন। বরাদ্দকৃত টাকায় ব্রিজটি সম্পুন্নরুপে সংস্কার সম্ভব নয় বিধায় সাতক্ষীরার উন্নয়নে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনি তার মাধ্যমে বরাদ্দকৃত ২০ কোটি টাকার উন্নয়ন মূলক কাজের অর্থ থেকে এই ব্রিজ সংস্কারের জন্য ৪৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে জনসাধারণের কষ্ট লাগবে দ্রুত এই ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন। নির্বাচন এলে অনেকে বিভিন্ন প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘোরেন প্রার্থীরা।

কিন্তু নির্বাচন পরবর্তী তাদের দেখা পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় প্রার্থীরা পরাজিত হলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু গণমানুষের এই নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ সকল ধারনাই পাল্টে দিয়েছেন। তিনি পরাজিত হয়েও জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনগণের এই জননন্দিত নেতা।
এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম , ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান , ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম , যুগ্ম সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক খালিদ হোসেন , যুবদল নেতা লাল্টু দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। বেইলি ব্রিজ সংস্কারের নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ড্রিম ভিশন কন্সট্রাকশন।

দীর্ঘদিন পর শাঁখরা কোমরপুর ব্রিজটির সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এ সময় এলাকাবাসী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে মন খুলে দোয়া করতেও দেখা গেছে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন