Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৮, ২০২৬ , ৮:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৬ , ৭:১৬ অপরাহ্ণ

ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়া’র বাঁচার আকুতি

লেখকঃ ডোমার প্রতিনিধি :

নীলফামারীর ডোমার উপজেলার বাগডোকরা চৌধুরী পাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে অসহায় দরিদ্র দিমুজুর স্বপন মিয়ার বাঁচার আকুতি।

হৃৎপিণ্ডে পানি জমে দীর্ঘদিন যাবত রোগে আক্রান্ত হয়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তিনি। রাত্রী যাপনের জায়গাটুকু নেই। অন্যের জমিতে ছনের ঘড় তুলে প্লাস্টিক মুড়িয়ে থাকেন স্বপন মিয়া ও তার স্ত্রী সাহেরা বানু।

বৃষ্টি এলে ঘুমথেকে উঠে লুকিয়ে থাকতে হয় ঘড়ের কোনে। বর্তমান সময়ে এমন ঘড়বাড়ী খুবই কম পড়ে মানুষের চোখে। অপরদিকে দুরারোগ্য রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত। শেষ সম্বল গরু ছাগল বিক্রি করে চিকিৎসা চালিয়ে জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো থমকে দাঁড়িয়ে আছেন তিনি।

সকলের সহযোগিতা নিয়ে চিকিৎসা চালিয়ে বেঁচে থাকতে চান স্বপন মিয়া। তাই দেশের বৃত্তবান ও স্ব-হৃদয়বান ব্যাক্তির কাছে সহযোগিতা কামনা করেন স্বপনের পরিবার। আপনাদের একটু সহানুভুতি ও সহযোগিতায় বেঁচে যেতে পারে তার জীবন। তাই বিকাশ ও নগদ- ০১৭১৩-৭৯৬-১৬২ নম্বরে সহায়তা কামনা করেন স্বপনের পরিবার।

 

প্রিন্ট করুন