Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৮, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখকঃ কাজী ইমরান : নড়াইল প্রতিনিধি

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।

এদিকে, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খানসহ অন্যরা জানায়, বিদ্যালয় থেকে এ ধরণের সংবর্ধনা পেয়ে তারা আনন্দিত। পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে সুশিক্ষায় সুনাগরিক হতে চায়।

প্রিন্ট করুন