নওগাঁর আত্রাইয়ে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ৪৭৫টি চারা রোপণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমেন্দ্র দেবনাথসহ আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মেহগনি, পেয়ারা, অর্জুন, জলপাই, সুপারি, নিম, আমলকীসহ বিভিন্ন প্রজাতির মোট ৪৭৫টি চারা রোপণ করা হয়।