পিরোজপুরের নেছারাবাদে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৬.৩০ টায় ডিবির একদল চৌকস টিম এ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল করিম নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩নং উত্তর করফা ওয়ার্ডের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মো.হোসেন আল মাহবুব এর তত্ত্বাবধানে ডিবির এসআই পলাশ বিশ্বাস ও এএসআই মোঃ আল মোশারেফ এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রেজাউল করিম ফকিরের বসতঘরের সামনে ফাঁকা রাস্তার উপর তার সঙ্গে পলিথিন ব্যাগে থাকা ১ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো.হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যেকোনো অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান চলমান থাকবে।