Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৫, ২০২৬ , ৯:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৬ , ৭:৩৮ অপরাহ্ণ

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি :

“শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ালিউর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর হেলাল,একাডেমিক সুপার ভাইজার অশোক রায়,বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা সভাপতি এম, আহসানুল হক সগীর, ইন্দুরকানী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, এফ,করিম আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, দক্ষিণ ইন্দুরকানী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক অসীম কুমার।

আরো উপস্থিত ছিলেন,চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.লোকমান হোসেন,মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান, জিয়ানগর রিপোর্টার ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,”মানসম্মত শিক্ষা নিশ্চিত ও একটি মানবিক,দক্ষ এবং আলোকিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের অবদানের যথাযথ স্বীকৃতির পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা একান্ত জরুরী। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে কাজ করার উদত্ত আহবান জানান।”

 

 

প্রিন্ট করুন