Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৫, ২০২৬ , ৮:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৬ , ৬:৪৩ অপরাহ্ণ

নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত

লেখকঃ নাটোর প্রতিনিধি :

“সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন” এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আযোজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক রেলি বের করা হয়।রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুমনী আক্তার এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন,গণপূর্তর নির্বাহী প্রকৌশলী ইফতেখার মজিদ সহ সরকারী কর্মকর্তারা , সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব আবাসন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

প্রিন্ট করুন