Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৪, ২০২৬ , ৩:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৪, ২০২৬ , ১:০৮ অপরাহ্ণ

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান চেক বিতরণ

লেখকঃ মো.জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলাধীন লামা উপজেলার বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ এবং হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) লামা বন বিভাগের আয়োজনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন বন অধিদপ্তর, ঢাকার প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন” চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কায়ছার হামিদ। মতবিনিময় সভায় মানুষ ও বন্যহাতির সংঘাত নিরসন, হাতির আবাসস্থল সংরক্ষণ, হাতির নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বন্যপ্রাণী সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগের তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বন বিভাগের পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন