বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ ফ ম জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান।প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো: শফিকুর রহমান শরীফ স্বপন।
সভায় আরোও উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আকবার মোল্লা, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আবু বকর গাজী, মোঃ জামাল উদ্দিন ফকির, মোঃ সাইয়েদুল আলম খান সেঁন্টু, মোঃ শামিম আহমেদ খলিফা, মোঃ কামরুজ্জামান খোকন, মো. হারুন সিকদার, মোঃ শাহে আলম হাওলাদার, কে এম আনোয়ার হোসেন বাদল ও মোঃ ফুয়াদ হোসেন এ্যনি।
সভায় বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে প্রার্থী দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।
আজকালের কন্ঠ/আর এস