Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৪, ২০২৬ , ১:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৪, ২০২৬ , ১১:৩৪ পূর্বাহ্ণ

রাণীনগরে মাঠ কাপালেন নারী ফুটবল টিম; আনন্দে উচ্ছ্বাসিত হাজার হাজার নারী-পুরুষ দর্শক

লেখকঃ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে দুর্বার স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর শের-এ-বাংলা কলেজ মাঠে এই আনন্দঘন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আয়োজন করা হয়।​উত্তেজনাপূর্ণ এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে ঢাকা টাঙ্গাইল নারী ফুটবল দল ও নর্থ বেঙ্গল নারী ফুটবল দল। মাঠজুড়ে দু’দলের খেলোয়াড়দের চমৎকার ফুটবল নৈপুণ্য ও সমানে-সমান লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। মাঠ কাঁপানো এমন খেলা দেখে আনন্দে উচ্ছ্বাসিত হাজার হাজার নারী-পুরুষ দর্শক।

​উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ জিল্লুর রহমান এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।

​এছাড়াও খেলা উপভোগ ও সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​বিকেল থেকেই শের-এ-বাংলা কলেজ মাঠে আশেপাশের এলাকা থেকে হাজার হাজার ক্রীড়াপ্রেমি দর্শকের ঢল নামে। উৎসবমুখর পরিবেশে দর্শকরা আনন্দ ও করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

 

প্রিন্ট করুন