ঝালকাঠিতে জাতীয় পার্টির জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। প্রধান বক্তা ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বকুল রহমান।
সম্মেলনের শুরুতে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আলহাজ মাহাবুবুর রহমান। পরে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস