Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩, ২০২৬ , ৪:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৬ , ২:১৫ অপরাহ্ণ

“অধিকার ভিক্ষা নয়, এটি রাষ্ট্রের প্রতি নাগরিকের পাওনা”

লেখকঃ ইমরান হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি

আজ উত্তরবঙ্গের প্রাচীন ও ঐতিহাসিক জনপদ পাঁচবিবি উপজেলা বাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পাঁচবিবির আপামর জনসাধারণ পাঁচবিবি রেলওয়ে স্টেশনে এক স্বতঃস্ফূর্ত মানববন্ধনের আয়োজন করেছে।

তাদের একমাত্র ও সুনির্দিষ্ট দাবি—পাঁচবিবি স্টেশনে আন্তঃনগর রূপসা, সীমান্ত, নীলসাগর এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি (স্টপেজ) দিতে হবে।

রেলওয়ে যোগাযোগের দিক থেকে পাঁচবিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলেও, দীর্ঘদিন ধরে পাঁচবিবি বাসী এই ট্রেনগুলোর সেবা থেকে বঞ্চিত। উল্লেখ্য, পাঁচবিবি উপজেলাটি জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচাইতে প্রাচীন ও বৃহত্তম উপজেলা। এ উপজেলায় শিক্ষার হার ও অন্যান্য উপজেলার চাইতে তুলনামূলক বেশি। প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের দূরদূরান্তে পড়ালেখা করার জন্য যাতায়াত করতে হয়। উপরে উল্লেখিত আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রা বিরতি হলে এ এলাকার শিক্ষার্থী সহ বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করার জন্য বড় শহরে যাতায়াতে ভোগান্তি দূর করবে বলে উক্ত আয়োজনে উপস্থিত সাধারণ জনগণ মনে করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, “এটি কোনো বিলাসিতা বা অতিরিক্ত সুযোগের দাবি নয়, বরং সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ করার একটি মৌলিক নাগরিক অধিকার।”

তারা আরো বলেন, “আমরা আশা করি, সরকার প্রধান সহ যারা দায়িত্বে রয়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের এই যৌক্তিক ও গণদাবিটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। হাজারো মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে যেনো দ্রুততম সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।”

উক্ত শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তব্য রাখেন – পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সভাপতি রবিউল ইসলাম। সড়াইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাপ্পি, সহকারী অধ্যাপক শেরশাহ আকন্দ, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা কৃষ্ণকুমারী, সহকারী অধ্যাপক আব্দুল মমিন। সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান, কোরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক পলাশ, অবসরপ্রাপ্ত আর্মি মিজানুর রহমান এবং সোলায়মার আলী।

বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চাল ব্যবসায়ী রহমত, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আহসান হাবীব এসপি, মুরাদ। বার্জার রঙের রংপুর জোনের কর্মকর্তা ফিরোজ হোসেন ফাইন,সাবেক ইউ,পি সদস্য এজবাটুল সহ ছাত্র, ট্রেনযাত্রী সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া সকল সচেতন নাগরিক, তরুণ সমাজ এবং আপামর জনতাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তারা তাদের বক্তব্য শেষ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন