Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩, ২০২৬ , ১:২৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৬ , ১১:২৭ পূর্বাহ্ণ

আত্রাইয়ে ২১০ পিস টেপেন্টাডলসহ নারী আটক

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ২১০ পিস টেপেন্টাডল মাদক ট্যাবলেটসহ নুর নাহার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে আত্রাই থানা পুলিশ।

আটক নুর নাহার বান্দাইখাড়া এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, নুর নাহারের হেফাজত থেকে ২১০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন