বরিশালের গৌরনদীতে আলেম-ওলামা ও বিভিন্ন জামে মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বার্থী ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
সভায় বক্তব্য দেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবদুর রব, টরকীবন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল কাইয়ুম হারুনী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ ও মাওলানা বশির উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন মিয়াই আলেম সমাজকে সমাজের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে সামাজিক ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম।